মাদারীপুরে যৌথ অভিযান চালিয়ে ৭শ’ ৫০ কেজি জাটকা উদ্ধার করেছে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও মাদারীপুর থানা পুলিশ। বুধবার রাত ৯টা ও বৃহস্পতি সকালে পৃথক পৃথক অভিযানে এ জাটকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক করা সম্ভব হয়নি।
মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফউদ্দিন গিয়াস জানান, যৌথ অভিযান চালিয়ে মাদারীপুর শহরের ডিসি’র ডাকবাংলো ও খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকা থেকে প্রায় ৭শ’৫০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে জাটকা বহনকারী ব্যক্তিরা জাটকা ফেলে পালিয়ে যায়। পরে মাদারীপুর শহরের প্রায় ৪০টি ইয়াতিমখানায় জব্দকৃত জাটকা বিতরণ করা হয়। নিয়মিত এ অভিযান চলবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।






মন্তব্য