গোপালগঞ্জে শিক্ষক সমিতির আনন্দ শোভাযাত্রা

  • গোপালগঞ্জ প্রতিনিধি : 
  • রবিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২১ ১১:৫৫:০০
  • কপি লিঙ্ক

বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) এর শতবর্ষ পূর্তিতে আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় গোপালগঞ্জ সদর উপজেলার বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।  আজ শনিবার বেলা ১ টায় আনন্দ শোভাযাত্রাটি স্থানীয় স্বর্নকলি উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয় এবং শহরের গুরুত্বপূর্র্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। 

এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার  বিশ্বাস।

মুজিব শতর্বষে শিক্ষক সমিতির ১শ বর্ষ পূর্র্তিতে এর ঐতিহ্য ও গৌরব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি  ও স্বর্নকলি উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মো. মাহে আলম, সাধারণ সম্পাদক ও টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার কান্তি বাছাড়, জেলা শিক্ষক সমিতির  শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস প্রমুখ, টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক কপিলদেব হীরা। 
 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য