হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙচুর ও ভাষ্কর্য নির্মাণে বাধা প্রদানের প্রতিবাদে তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় তালা সদর ডাকবাংলোর সম্মুখে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ মফিজ উদ্দীন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন,সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার,বীর মুক্তিযোদ্ধা মাষ্টার সোবাহান, বীর মুক্তিযোদ্ধা অশোক লাহাড়ী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লিটু প্রমুখ।
বক্তারা জাতির জনকের ভাঙ্কর্য ভাঙচুর করার মতো ন্যাক্কারজনক ও রাষ্ট্রবিরোধী কাজের সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠির বিচার দাবি করেন।




.jpg)

মন্তব্য