মাদকের বিরুদ্ধে সকল ধরনের পদক্ষেপ নিতে হবে: নিক্সন চৌধুরী

  • অনলাইন
  • সোমবার, ০৯ নভেম্বর ২০২০ ০৮:৩৫:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুর ২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও পূরবী গোলদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের উপদেষ্টা ও ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।

সভায় তিনি তার বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে সকল ধরনের পদক্ষেপ নিতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে এলাকার চোর,মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তালিকা প্রস্তুত করতে আহব্বান জানান। এছাড়াও বাল্যবিয়ের ক্ষেত্রে নোটারী পাবলিক গ্রহন যোগ্য নয়। নোটারী পাবলিকের বিয়েতে কনে ও বর দুই পরিবার কে শাস্তির আওতায় আনতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল গাজী রবিউল ইসলাম, ওসি সৈয়দ লুৎফর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল, শেখ মো. আক্কাছ আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

পরে এমপি নিক্সন চৌধুরী উপজেলার কমপ্লেক্স এর সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মান প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সম্প্রসারিত কমপ্লেক্স ভবনের নির্মান ব্যয় ৬,৮০,২৬,৯৪১টাকা। কাজটি বাস্তবায়নে করছে সদরপুর উপজেলা এলজিইডি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য