বিশ্ব শিশু দিবস উপলক্ষে মাদারীপুরে শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • ওয়াহিদ মুরাদ, মাদারীপুর প্রতিনিধি :
  • রবিবার, ১১ অক্টোবর ২০২০ ১১:১৩:০০
  • কপি লিঙ্ক

বিশ্ব শিশু দিবস উপলক্ষে মাদারীপুরে শিশুদের মাঝে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

 জানা যায়, রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। বিভিন্ন ক্যাটাগরিতে প্রসিসেস প্রতিবন্ধি বিদ্যালয়সহ শহরের ৩০টি বিদ্যালয়ের দুই শতাধিক ক্ষুদে শিক্ষার্থীরা এতে অংশ নেয়। 

পরে যাচাইবাছাই শেষে বিজয়ী হওয়া ২৩ জন শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় পুরস্কার। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম, এনডিসি আনোয়ার হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম মুন্সী প্রমূখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য