গাইবান্ধার পলাশবাড়ীতে ইউএনও উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

  • গাইবান্ধা প্রতিনিধি :
  • বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০ ০৩:০০:০০
  • কপি লিঙ্ক

গাইবান্ধার   উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ীর চৌমাথা মোড়ে আজ বুধবার সকাল ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান  নয়ন এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে ওই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর প্রশাসক আবু বকর প্রধান, সহকারী কমিশনার (ভূমি) মেরিনা আফরোজ, ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম ও রফিকুল ইসলাম, মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ রহমান সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, আনসার ভিডিপি কর্মকর্তা ময়নুল হক, সহকারী শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর সহ উপজেলা পর্যায়ের সকল দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ  এতে অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য