সুনাম কমিটির জাতীয় শোক দিবসে প্রস্তুতি সভা

  • এসএম বাচ্চু :
  • বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০ ০৬:৩৭:০০
  • কপি লিঙ্ক

স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সুরক্ষা,নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সাতক্ষীরা তালা উপজেলার সুনাম কমিটির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় উপজেলা সুনাম কমিটির সাধারণ সম্পাদক শেখ ইমরান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানবাধিকার সম্পাদক পবিত্র বিশ্বাস, কোষাধ্যক্ষ অভিজিৎ দত্ত, সিনিয়র সদস্য ফয়সাল হোসেন, সদস্য জয়দেব দাস, আন্তু কুমার দাশ, শেখ সজিব প্রমুখ।

সভার সার্বিক সঞ্চালনা করেন সহ-সভাপতি এসএম হাসান আলী বাচ্চু।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য