ফরিদপুরে সদরপুরে বন্যা কবলিত বাণভাসী পরিবার গুলোর মাঝে আজ রোববার ত্রাণ বিতরণ করা হয়েছে। উপজেলার চরমানাইড়, চরনাছিরপুর, ঢেউখালী ইউনিয়ন সহ ৮শত পরিবারের মাঝে ৩০কেজি করে চাল বিতরণ করা হয়।
এমপি'র বিশেষ বরাদ্ধ থেকে নিক্সন চৌধুরী নিজে উপস্থিত থেকে এই ত্রাণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, সদরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান, এছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য বৃন্দ।






মন্তব্য