বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এর পক্ষ থেকে বন্যা ও পদ্মা নদীর ভাঙ্গন কবলিত শিবচরের চরাঞ্চলের শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
জানা যায়, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ এর পক্ষ থেকে শনিবার বিকেলে বন্যা ও পদ্মা নদীর ভাঙ্গন কবলিত উপজেলার চরজানাজাত ইউনিয়নে ত্রাণ বিতরনের আয়োজন করে জেলা পুলিশ।
এ সময় পুলিশ সদস্যরা পানিবন্দি ১ শ ৫০ পরিবারের মাঝে পরিবার প্রতি ৫ কেজী চাল, ১ কেজী ডাল, ১ লিটার তৈল, ১ কেজী চিনি, ১ টি শাড়ি, ১ টি লুঙ্গি, ২ টি সাবান ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর পুলিশ সুপার মাহবুব হাসান, সহকারী সিনিয়র পুলিশ সুপার আবির হোসেন, শিবচর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস পাশা প্রমুখ ।
মাদারীপুর পুলিশ সুপার মাহবুব হাসান বলেন, আইজিপি স্যারের পক্ষ থেকে আজ চরজানাজাত ইউনিয়নে পানিবন্দি ১ শ ৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বন্যা ও নদী ভাঙ্গন কবলিত সকল ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হবে।






মন্তব্য