এই শ্লোগান কে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতা কর্মীকে অন্তত ১টি করে ফলজ, ঔষধি ও বনজ গাছ লাগানোর নির্দেশ দেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা।
দলীয় সভাপতির নির্দেশে এবং কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের আহ্বানে নড়াইল জেলা আওয়ামী যুবলীগের সুযোগ্য আহ্বায়ক জনাব আলহাজ্ব ওয়াহিদুজ্জামান ভাইয়ের পরামর্শে, মাননীয় সাংসদ নড়াইল-০১ কবিরুল হক মুক্তির পৃষ্টপোষকতায় নড়াগাতী থানা আওয়ামী যুবলীগ আহবায়ক শেখ হাদিউজ্জামান এর নেতৃত্বে আজ "বৃক্ষরোপন কর্মসূচি-২০২০" এর শুভ উদ্বোধন করা হয়। শুভ উদ্ভোধন করেন উক্ত কর্মসূচির প্রধান অতিথি নড়াইল-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব বিএম কবিরুল হক মুক্তি এমপি পক্ষে।
বিশেষ অতিথি নড়াইল জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জনাব আলহাজ্ব মোঃ ওয়াহিদুজ্জামান ওহিদ, জেলা আওয়ামী যুবলীগের সদস্য তারিক হাসান ও নড়াগাতী থানা আওয়ামীযুবলীগ যুগ্ম আগবায়ক হাফিজুর রহমান দিপু , যুগ্মআহবায়ক মাসুম চৌধুরী লিংকন, থানা যুবলীগ নেতা মুরাদ মোল্লা, মাসুম মুন্সী, গাজী মাসুম বিল্লাহ্, মিকাইল শিকদার সহ ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। বৃক্ষরোপন কর্মসূচির ব্যাপারে জানতে চাইলে নড়াগাতী থানা যুবলীগের আহবায়ক শেখ হাদিউজ্জামান বলেন নড়াগাতী থানা যুবলীগের বিভিন্ন ইউনিট সহস্রাধিক ফলজ, বনজ, ওষধী গাছ রোপনে লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশে মাসব্যাপী এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হবে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য