ফরিদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়াল

  • অনলাইন
  • মঙ্গলবার, ৩০ জুন ২০২০ ১১:১৩:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। আজও জেলায় নতুন করে ৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।যার ফলে শনাক্তের সংখ্যা জেলায় ২ হাজার ছাড়াল। আজও সদর উপজেলায় সর্বোচ্চ ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাব সূত্র মতে, আজ মঙ্গলবার (৩০জুন) মঙ্গলবার পিসিআর ল্যাবে মোট ৩৭৬টি করোনার পরিক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১৩৩ জনের করোনা পজেটিভ এসেছে এবং ২৪২ নেগেটিভ রিপোর্ট এসেছে আর ১টি রিপোর্ট ইনভেলিড এসেছে। 

আরও পড়ুন: বরকতের লুঙ্গিতে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা 

আজ ১৩৩ জনের মধ্যে ৬টি ফলোআপসহ ৯৫ জন ফরিদপুর জেলার আর বাকি ৩৮ জন গোপালগঞ্জসহ অন্যন্য জেলার।

আজ ফরিদপুরে ৮৯ জনের মধ্যে ফরিদপুর সদর উপজেলার ৭৪ জন, নগরকান্দা উপজেলার ৯জন, চরভদ্রাসন উপজেলার ১জন, ভাঙ্গা উপজেলার ৩জন, বোয়লমারী উপজেলার ১জন এবং আলফাডাঙ্গা উপজেলায় ১জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

ফরিদপুর জেলায় এ পর্যন্ত মোট ২০৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৩৩৫জন এবং মোট মৃত্যু বরণ করেছেন ২৫জন।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য