সালথায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৬জনকে জরিমানা

  • সালতা (ফরিদপুর), প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০ ০৮:১২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথায় স্বাস্থ্যবিধি অমান্য করায় পৃথক অভিযানে ৬ব্যক্তিকে ২৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার বিকালে উপজেলা সদর বাজার, বালিয়া বাজার ও ঠেনঠেনিয়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বাংলাদেশ জমিনকে জানান, স্বাস্থ্যবিধি অমান্য করে  ৪টার পরে দোকান খোলা রেখে জনসমাগম করায় ৫ দোকানদারকে ২ হাজার ৫শ' টাকা ও মাস্ক ব্যবহার না করায় ১জনকে ২শ' টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বাংলাদেশ জমিনকে বলেন, এ সময় জনসাধারণকে বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার জন্য এবং তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিকাল ৪ টার মধ্যে বাজার থেকে ক্রয় করার অনুরোধ করেন। বিকাল ৪টার পর ঔষুধ ও চিকিৎসা সেবা ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে।

 


বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন
  
 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য