ফরিদপুরে অসহায় মানুষের পাশে জেআরএস ফার্মা

  • ফরিদপুর প্রতিনিধি
  • শুক্রবার, ২৯ মে ২০২০ ১১:০৯:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরে নোভেল করোনা ভাইরাসের প্রাদূর্ভাব মোকাবেলায় কর্মহীন হয়ে থাকা ও সমাজের সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে জে আর এস ফার্মা বাংলাদেশ।

 বৃহস্পতিবার (২৮মে) বিকালে শহরের টেপাখোলা এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় শতাধিক পরিবারের মাঝে এ মানবিক সহায়তা প্রদান করা হয়। 

মানবিক সহায়তা প্রদানকালে এ সময় উপস্থিত ছিলেন মো. শহিদুল ইসলাম সোহান, মো. আলমগীর কবির ভুইয়া, শহিদুজ্জামান হীরা।

এ সময় প্রতিটি পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ২ কেজি আলু ও ২ কেজি আটা প্রদান করা হয়।  তাছাড়া সমাজের মধ্যবিত্ত পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে একই ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য