নড়াইলে প্রতিপক্ষের হামলায় আ.লীগ নেতার মৃত্যু 

  • নড়াইল প্রতিনিধি:
  • বুধবার, ২৭ মে ২০২০ ০৮:৫২:০০
  • কপি লিঙ্ক

নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  আ.লীগের দু'পক্ষের চলমান সংঘর্ষের জেরে প্রতিপক্ষের হামলায় মারা গেছেন কলাবাড়িয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য কাইয়ুম সিকদার। এ সময় তার সাথে থাকা নড়াগতি থানা কৃষকলীগের সভাপতি হাসনাত মোল্যার হাত ও পায়ের রগ কেটে দিয়েছে  দূর্বত্তরা।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার (২৬মে) রাতে কালিয়া উপজেলা থেকে মোটরসাইকেলে কলাবাড়িয়া ফেরার পথে রাত  ৯টার দিকে কালিনগরের বোয়ালিয়ার চর মন্দিরের কাছে পৌঁছালে ওত পেতে থাকা দূর্বত্তরা এলোপাতাড়ি কুপিয়ে কাইয়ুম সিকদারের হাত ও পা বিচ্ছিন্ন করে ফেলে এবং হাসনাত মোল্যার হাত ও পায়ের রগ কর্তন করে। 

হাসপাতালে নেওয়ার  পথে কাইয়ুম সিকদার মারা যান। মারাত্নক আহত আবুল হাসনাত মোল্যা কে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশের ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গ্রামটিতে কলাবাড়িয়া ইউপির আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান মাহামুদুল হাসান কায়েস সমর্থিত মুরসালিন মোল্যা গ্রুপ ও কালিয়া উপজেলার নড়াগাতি থানা কৃষক লীগের সভাপতি হাসনাত মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ঈদের আগে শনিবার (২৩মে) সন্ধ্যায় মুরসালিন গ্রুপের লোকজন হাসনাতের চাচাতো ভাই বিলায়েত মোল্যা (৪০) ও তকির মোল্যাকে (৩৫) পিটিয়ে ও কুপিয়ে আহত করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় দুই ঘন্টা ব্যাপি দফায় দফায় চলা সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এছাড়া সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে অন্তত ২৫ টি বাড়ি ভাংচুর ও লুটপাট হয় বলে এলাবাসী জানায়।

এ ব্যাপ্যারে জানতে চাইলে নড়াগাতী থানার ওসি রোখসানা খানম বাংলাদেশ জমিনকে বলেন, পরিস্হিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, অপরাধীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য