টাঙ্গাইলের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

  • কামাল হোসেন, টাঙ্গাইল:   
  • শনিবার, ১৬ মে ২০২০ ০৪:৩৪:০০
  • কপি লিঙ্ক

টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসীতে কর্মহীন ও অসহায় সহস্রাধিক  পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করা হয়েছে। গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধার উদ্যোগে স্থানীয় সাংসদ তানভীর হাসান ছোট মনির আজ দুপুরে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলু, লবন সাবানসহ নগদ অর্থ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম, ভূঞাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী ইকরাম উদ্দিন তারা মৃধা, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদার, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলুসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য