সাতক্ষীরা তালা উপজেলায় সুভাষিনী হাজী মেহেরল্লাহ ফাজিল সিনিয়র মাদ্রাসায় লিল্লাহ বোডিং,এতিমখানার ৫৫ জন এতিম ছাত্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
গতকাল মাদ্রাসা কমিটির উদ্যোগে ৫৫ জন এতিম ছাত্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতারনের সময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম, মাদ্রাসা কমিটির সভাপতি ও অবঃ প্রধান শিক্ষক গোলাম মোহম্মদ, সাধারণ সম্পাদক ও সুভাষিনী হাজী মেহেরুল্লাহ ফাজিল সিনিয়র মাদ্রারসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব একেএম মইনউদ্দিন গোলজারী, কোষাধ্যক্ষ ও প্রভাষক মো. মোশারফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আমিনউদ্দীন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
মাদ্রাসা কমিটির সভাপতি ও অবঃ প্রধান শিক্ষক গোলাম মোহম্মদ, জানান ,করেনা ভাইরাসের কারণে সর্বশান্ত হয়ে পড়েছে সকল মানুষ । তাই আমাদের মাদ্রাসার ৫৫জন ছাত্রদের মাঝে সামান্য খাদ্য সামগ্রী বিতারণ করে একটু সহযোগিতা করার চেষ্টা করছি মাত্র । প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, ২.৫ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ লি. সোয়াবিন তৈল, ৫০০ গ্রাম লবন, ১ কেজি চিনি, ১ কেজি সেমাই, ১ টি সাবান ও স্যালাইন বিতারন করা হয়েছে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য