করোনা ভাইরাসের প্রাদূর্ভাব মোকাবেলায় ফরিদপুরে কর্মহীন অসহায় ১২শ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৪মে) হালিমা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিআইপি জিএম হায়দার বাবলুর ব্যক্তিগত উদ্যোগে ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়ের অসহায় দরিদ্র পরিবারের মাঝে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় প্রতিটি পরিবারকে সামাজিক দূরত্ব বজায় রেখে ৪কেজি চাল ও ৪কেজি আটা প্রদান করা হয়। মানবিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, ফরিদপুর পলিটেকনিক ইনিষ্টিউটের সাবেক জি এস সৈয়দ আদনান হোসেন অনু, আবু বকর সিদ্দিক,রাহাত হাসান নিশু, সাব্বির হোসেন,মিজানুর রহমান প্রমুখ।
হালিমা ফাউন্ডেশনের চেয়ারম্যান জিএম হায়দার বাবলু বাংলাদেশ জমিনকে জানান, করোনা ভাইরাসের কারনে দিন দিন শহর লকডাউন হয়ে চলেছে।ফলে সমাজের কর্মক্ষম মানুষেরা কর্মহীন হয়ে পরেছে আর মানবেতর জীবন যাপন করছে। তাই আমি আমার সামর্থ অনুযায়ী সমাজের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।
তিনি আরো বলেন, এ পর্যন্ত ১২শ এর অধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আসছে পবিত্র ঈদুল ফিতরের আগে আরো কিছু অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন




.jpg)

মন্তব্য