মাদারীপুরের ঘটমাঝিতে খাদ্য সামগ্রী বিতরণ

  • জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:
  • বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ ১২:৫৮:০০
  • কপি লিঙ্ক

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের করদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার সকালে ৩শ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমের নির্দেশনায় ঢাকা পল্টন থানার সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেনন রনি ভূইয়ার অর্থায়নে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি আলু, ১ প্যাকেট সেমাই, ১ টি সাবান ও মাষ্ক দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগে মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, ঘটমাঝি ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আখতার,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম লিংকন, পৌর ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ছাদুসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য