না.গঞ্জ শহরে দুই মার্কেট বন্ধ করল প্রশাসন

সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি না মানায় না.গঞ্জ বঙ্গবন্ধু সড়কের সমবায় মার্কেটসহ দুই মার্কেট বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। আজ বুধবার (১৩ মে) বিকেল ৩ টার দিকে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মার্কেট দুটি বন্ধ করে দেয়।

বন্ধ করে দেওয়ার অপর মার্কেটটি চাষাড়া ভাষা সৈনিক রোড এলাকার প্যারাডাইস ক্যাসেল। উভয় মার্কেটই কোনো রকম স্বাস্থ্যবিধি মানছিল না যা সরেজমিনে বিষয়টি অবলোকন করে প্রশাসনের মনিটরিং টিম।

নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন আলী দুই মার্কেট বন্ধ করে দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মার্কেট দুটিতে সরকারি নির্দেশনা মতো কোনো রকম স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। ক্রেতা-বিক্রেতা কেউ-ই সামাজিক দূরত্ব বজায় রাখেনি। বিষয়টি নজরে আসার পর ঊর্ধ্বকর্মকর্তারে সঙ্গে আলোচনা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মার্কেট দুটি বন্ধ করে দেওয়া হয়েছে।

হাসান বিন আলী আরও বলেন, স্বাস্থ্যবিধি না মানার কারণে মঙ্গলবারই ডিসি স্যার মার্কেট বন্ধ করার জন্য চিঠি দিয়েছিলেন প্যারাডাইস ক্যাসেলকে। কিন্তু তারা সেটি বন্ধ করেনি। ফলে এদিন অভিযান চালাতে গিয়ে সেটি খোলা থাকাতে আমরা বন্ধ করে দিই।

তিনি বলেন, সরকার কাউকেই বন্ধ রাখার জন্য বলেনি। কেবল স্বাস্থ্যবিধি মেনে চালু করার কথা বলেছে। কিন্তু তারা কেউ সেটি মানেনি। যদি তারা প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানতে পারেন এবং সেটি আমাদেরকে নিশ্চিত করতে পারেন তবে মার্কেট তারা চালু করতে পারবেন।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য