ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউশনের অবসর প্রাপ্ত সহকারি শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মো. শফিউদ্দীন হাওলাদার করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে অসহায়দের থাকার জন্য তার সীমিত আয়ের কিছু অংশ উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নগদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।
শফিউদ্দীন হাওলাদার বাংলাদেশ জমিনকে বলেন, আমি অবসর প্রাপ্ত হওয়ার পর একটি স্যালো ম্যাশিন বসিয়ে অন্যের জমিতে সেচ দেই। সেই সেচের লভ্যাংশ থেকে এই অনুদানের টাকা প্রদান করি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে সাধুবাদ জানান এবং সমাজের বিত্তবানদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহব্বান জানান।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন




.jpg)

মন্তব্য