করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া টাঙ্গাইলের ভূঞাপুর, গোপালপুর এবং সদর উপজেলার যমুনা তীরবর্তী চরাঞ্চলের অসহায়, দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সামাজিক দূরত্ব বজায় রেখে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নির্দেশে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এতে তিনটি উপজেলার অন্তত ১০টি ইউনিয়নের ৩ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পিয়াজসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি ছাইদুল হক ছাদু, জিয়াউল হক শাহীন, আতাউর রহমান জিন্নাহ, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী, সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, আব্দুল্লাহেল কাফী সাহেদ, মনিরুজ্জামান জুয়েল, জেলা ছাত্রদল সভাপতি সালেহ মো. সাফী ইথেন, সাধারন সম্পাদক নুরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য