চরভদ্রাসনে শফিউদ্দিন খালাশীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • চরভদ্রাসন প্রতিনিধি:
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২০ ১০:১৭:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শফিউদ্দিন খালাশী (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। শুক্রবার রাত ৮টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা’র উপস্থিতিতে শনিবার বেলা ১১টার দিকে প্রায়াত বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে সামাজিক দুরত্ব বজায় রেখে সল্প সংখ্যক লোকের উপস্থিতিতে জানাজা সম্পন্ন করা হয়। জানাজা শেষে তার নিজ বাড়িতে তাকে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবুল ফয়েজ,ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম,চরভদ্রাসন থানার ওসি (তদন্ত) আব্দুল গাফফার ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ কাউসার হোসেন। 

ছোট ছেলে দিপু খালাশী জানান কয়েক মাস ধরে তার বাবা শারীরিক নানা জটিল রোগে ভুগছিলেন। গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার রাতে ঢাকার ল্যাব এইড হাসপাতালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেলের হেপাটলোজি বিভাগীয় প্রধান ডাক্তার মামুন আল মাহাতাব স্বপ্নিল তার বাবার অপারেশন করেন। অপারেশন সফল হলেও শুক্রবার সন্ধায় হঠাৎ করে তার শারিরীক অবস্থার অবনতি ঘটে এবং তিনি মারা যান।

বিভিন্ন্ মেয়াদে ১৯ বছর কমান্ডারের দায়িত্ব পালন করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই পুত্র ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তার এই মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, চরভদ্রাসন উপজেলা প্রেসক্লাব ও বিভিন্ন রাজনৈতিক দল ও অংগ সংগঠন গভীর শোক প্রকাশ করার পাশাপাশি শোকসনতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন
 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য