ঠাকুরগাঁও থে‌কে ধান কাটতে হাওড়ে গেলেন ২৬ শ্রমিক !

  • সাদ্দাম হো‌সেন, ঠাকুরগাঁও : 
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ ০৮:০৭:০০
  • কপি লিঙ্ক

বাসে চড়ে ধান কাটতে গেলেন হাওড় অঞ্চলের নেত্রকোনায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ২৬জন কৃষি শ্রমিক। বৃহস্পতিবার বিকালে তারা যাত্রা করেন। 

উপজেলার পারকুন্ডা গ্রামের নুর আলম ও আবু তালেব বাংলাদেশ জমিনকে বলেন, এলাকায় এখন কাজ নেই। এই সময়ে বাড়িতে বসে না কী হবে ! করোনায় খাদ্য সংকট মোকাবেলা যেন একটা যুদ্ধ। মুক্তিযুদ্ধে অংশ নিতে পারিনি, তবে এই যুদ্ধে অংশ নিতে আমরা যাচ্ছি হাওড়ে। 

রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদা বাংলাদেশ জমিনকে বলেন কৃষি শ্রমিকদের কর্মসংস্থান এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কৃষি বিভাগের বিশেষ ব্যবস্থাপনায় শ্রমিকদের পাঠানো শুরু হয়েছে। 

এ ব্যপারে জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক আবতাফ হোসেন জানান, আরও শ্রমিক যাবে ধান কাটতে তাদেরও তালিকা করা হচ্ছে। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য