সাতক্ষীরায় নগরঘাটা গ্রামে দূর্বৃত্তদের হামলার ঘটনায় মামলা নিচ্ছে না পুলিশ

  • এসএম বাচ্চু, নিজস্ব প্রতিবেদক:
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ ১১:৪১:০০
  • কপি লিঙ্ক

সাতক্ষীরা জেলার তালার নগরঘাটা গ্রামে জমি দখল করতে ব্যর্থ হয়ে দূর্বৃত্তদের হামলায় নারী ও পুরুষ সহ ৪জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর আহত ২জনকে তালা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তারা চিকিৎসাধিন রয়েছে। ঘটনার ৪দিন পার হলেও পাটকেলঘাটা থানা পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা গ্রহণ করেনি। 

উল্টো হামলাকারীদের পক্ষ নিয়ে পুলিশ ভুক্তভোগীদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার নগরঘাটা খান পাড়া গ্রামের মৃত. জালালউদ্দীন গাজীর ছেলে ক্ষতিগ্রস্থ রবিউল ইসলাম গাজী উক্ত অভিযোগ করেন।

রবিউল ইসলাম বলেন, তাদের ভিটে বাড়ির জমি আকষ্মিকভাবে জোর দখল নিতে গত মঙ্গলবার সকালে একই এলাকার সাহেদ মোড়ল’র ছেলে মামুন মোড়ল ভাড়াটিয়া দূর্বৃত্ত করিম মোড়ল’র ছেলে ফরহাদ মোড়ল, জামির মোড়ল’র ছেলে ফজলু ও বজলু সহ প্রায় ২৫জনকে নিয়ে হামলা চালায়। এসময় দূর্বৃত্তরা জমি দখল করে তাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য রাস্তা নির্মানের চেষ্টা করে। 

এঘটনায় বাঁধা দিলে দূর্বৃত্তরা রবিউল গাজীর বাড়ি ঘর ভাংচুর সহ মোবাইল ও স্বর্নালংকার লুটপাট করে। দূর্বৃত্তদের হামলায় রবিউল গাজী সহ তার স্ত্রী হাজেরা বেগম, বৃদ্ধা নানী ছকিনা বেগম ও শ্যালক মোয়াজ্জেম হোসেন বাবু আহত হয়। আহতদের মধ্যে রবিউল ও বাবুর অবস্থা গুরুতর হওয়ায় ওইদিন তাদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, দূর্বৃত্ত মামুন মোড়ল’র নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালিয়ে বসত ঘর ভাংচুর সহ লুটপাট করে। তাদের হামলায় আমরা ৪জন আহত হই। এঘটনায় পাটকেলঘাটা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহন করেনি। উল্টো আমাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবার হুমকি প্রদান করে।

এবিষয়ে পাটকেলঘাটা থানার ওসি মো. ওয়াহিদ মোর্শেদ বলেন, রবিউলদের বিরুদ্ধে একটি এজাহার পাওয়ার পর সেটা রেকর্ড করা হয়েছে। এছাড়া রবিউলদের পক্ষে অভিযোগ এখনও পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য