ধানকাটা সংকট মোকাবেলায় গাইবান্ধা থেকে সুনামগঞ্জে ৫২ জন শ্রমিক প্রেরণ

  • গাইবান্ধা প্রতিনিধি:
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ ১২:৪৮:০০
  • কপি লিঙ্ক

বোরো ধানাকাটা সংকট মোকাবেলায় তৃতীয় দফায় সুনামগঞ্জ জেলার হাওর এলাকায় কৃষি উৎপাদন সচল রাখতে উৎপাদিত ধান কাটা ও মাড়াই কাজের জন্য তৃতীয় দফায় আজ বুধবার বিশেষ ব্যবস্থায় গাইবান্ধা থেকে কৃষি শ্রমিকের একটি দলকে পাঠানো হয়েছে।

ধান কাটার জন্য গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের পেশাদার ৫২ জন কৃষি শ্রমিককে প্রেরণ করা হয়।এর আগে গাইবান্ধা সদর উপজেলা থেকে ৪০ জন কৃষকে পাঠানো হয়েছে। 

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি এই কৃষি শ্রমিক পাঠানো কার্যক্রমের উদ্বোধন করেন।
 
এ সময় জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেন, প্রতিবছর গাইবান্ধা থেকে কৃষি শ্রমিকরা হাওর অঞ্চলে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়। এবার করোনা পরিস্থিতির কারণে চাইলেও অধিকাংশ কৃষি শ্রমিক জেলার বাইরে ধান কাটতে যেতে পারছিল না। 

এমতাবস্থায় দেশে খাদ্য সংকট তৈরী না হয় এবং কৃষকরা যাতে সময়মত মাঠ থেকে ধান কেটে গোলায় তুলে আনতে পারে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক সরকার স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের বিশেষ ব্যবস্য় গাইবান্ধা থেকে ধান কাটার জন্য হাওর অঞ্চলসহ বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে। এতে কৃষি শ্রমিক ও কৃষক উভয়ই উপকৃত হবে বলেও তিনি উল্লেখ করেন। 

প্রসঙ্গত উল্লেখ্য যে, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে গাইবান্ধার জেলা প্রশাসন ও জেলা কৃষি সমপ্রসারণ বিভাগের উদ্যোগে এবং গাইবান্ধা জেলা পুলিশের সহযোগিতায় আল মদিনা নামের পরিবহন সংস্থার একটি বাসে এই শ্রমিকদের প্রেরণ করা হয়। এসময় তাদের হাতে পাউরুটি, বিস্কুট, কলা, একটি পানির বোতল ও মাস্কসহ একটি প্যাকেট শ্রমিকদের হাতে তুলে দেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।উল্লেখ্য, এর আগে কৃষি শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং করোনা পরিস্থি'তি নিয়ে শ্রমিকদেরকে স্বাস্থ্য সচেতনতামূলক নির্দেশনা দেয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ম . আব্দুল মতিন, মেয়র গাইবান্ধা পৌরসভা শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা কৃষি অফিসার, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আবু খায়ের, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি আবদুল্লাহ হারুন বাবলু, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক সহ আরো অন্যরা। 

জানা গেছে, চলতি বোরো মৌসুমে ভয়াবহ করোনা পরিসি'তিতে জেলায় জেলায় লকডাউন থাকায় শষ্যভান্ডার খ্যাত সুনামগঞ্জ জেলার হাওর অঞ্চলে কৃষি শ্রমিকের চরম সংকট দেখা দিয়েছে। দেশে খাদ্য সরবরাহ ঠিক রাখতে সময়মত ধান কাটা প্রয়োজন। তদুপরি আসন্ন সম্ভাব্য ঝড়, বৃষ্টি, বন্যা সহ নানা প্রাকৃতিক দুর্যোগে তা ব্যাহত হতে পারে এমন আশংকায় সরকারের উচ্চ পর্যায় থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিভিন্ন জেলায় নির্দেশনা পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য