গোপালগঞ্জে ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত

  • অনলাইন
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ ১১:৪৯:০০
  • কপি লিঙ্ক

গোপালগঞ্জে নতুন করে ৬ পুলিশ সদস্য সহ আরও ৯ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গোপালগঞ্জ জেলায় মোট ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিস জানিয়েছে, এ পর্যন্ত মুকসুদপুর থানার ১৬ পুলিশ সদস্য, গোপালগঞ্জ সদর উপজেলায় ৪ জন, টুঙ্গিপাড়ায় ৫ জন, কাশিয়ানীতে ৪ জন ও কোটালীপাড়া উপজেলায় ১জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সংশ্লিষ্ট উপজেলা আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান জানান হোম কোয়ারেন্টাইনে থাকা মুকসুদপুর থানার ১২ পুলিশ সদস্যের নমুনা ১৮ এপ্রিল আইইডিসিআরে পাঠানো হয়েছিলো। তাদের মধ্যে ৬ জনের শরীরের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এ নিয়ে মুকসুদপুর থানার ১৬ পুলিশ সদস্যের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তাদের মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অস্থায়ী আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা করা হচ্ছে। 

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, টুঙ্গিপাড়া উপজেলায় নতুন আক্রান্ত স্বামী-স্ত্রী নারায়নগঞ্জ থেকে পালিয়ে ডুমুরিয়া গ্রামের বাড়িতে আসেন। এছাড়া নারায়নগঞ্জ থেকে পালিয়ে গোপালগঞ্জ সদরের গোলাবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে এসে করোনায় আক্রান্ত হন এক ব্যক্তি। ওই রোগীর সংস্পর্শে এসে তার পরিবারের এক সদস্য নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি আরও জানান পুলিশ সদস্য ছাড়া আক্রান্ত ১৩ জন ঢাকা ও নারায়নগঞ্জ থেকে গোপালগঞ্জে এসেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য