সালথায় জনসচেতনতায় র‌্যাবের প্রচার-প্রচারণা

  • আবু নাসের হুসাইন, সালথা:
  • সোমবার, ২০ এপ্রিল ২০২০ ১২:০৪:০০
  • কপি লিঙ্ক

নোভেল করোনা ভাইরাসের বিস্তার রোধে ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন হাট-বাজারে ফরিদপুর র‌্যাব-৮ এর পক্ষ থেকে ব্যাপক সচেতনতামূলক প্রচারনা চালানো হয়েছে। 

র‌্যাব-৮ এর একটি টিম শনিবার সারাদিন জনসচেতনতা এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে ব্যাপক প্রচার-প্রচারনা চালায়। এ সময় র‌্যাব সদস্যরা উপজেলা গুরুত্বপূর্ন স্থানে ঘুরে ঘুরে জনসাধারনের মাঝে লিফলেট বিতরন করেন। করোনা প্রতিরোধে সবাইকে ঘরে থাকার পরামর্শ প্রদান করেন এবং  সন্ধ্যার পরে বিনা প্রয়োজনে বাহিরে ঘুরাঘুরি না করারও পরামর্শ দেন তারা।

মন্তব্য