নারায়ণগঞ্জে তিন ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি: 
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২০ ০৭:২৭:০০
  • কপি লিঙ্ক

নারায়ণগঞ্জ জেলা প্রশাস‌ক কার্যাল‌য়ের সহকারী ক‌মিশনার ফারজানা আক্তা‌র ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত হয়ে‌ছেন। গতকাল শ‌নিবার তার ক‌রোনা রি‌পোর্ট প‌জে‌টিভ আসে। তা‌কে নিয়ে জেলা প্রশাস‌নের তিন‌ ম্যা‌জি‌স্ট্রেট ক‌রোনা আক্রান্ত হ‌লেন। অন্য দু`জন হ‌লেন তা‌নিয়া তাবাসসুম ও আব্দুল ম‌তিন খান। জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।

এর আ‌গে জেলা প্রশাসক কার্যাল‌য়ের ত্রাণ শাখার কর্মচারী মনজুর হো‌সেনের মৃত্যুর পর তার ক‌রোনা আক্রান্তের খবর আ‌সে।

জানা যায়, গত শুক্রবার ফারজানা আক্তা‌রের ক‌রোনা ভাইরা‌সের নমুনা নেওয়া হয়। গতকাল শ‌নিবার তার রি‌পোর্ট ক‌ভিড-১৯ প‌জে‌টিভ আসে। এরপর থে‌কে তি‌নি বাসায় ডাক্তা‌রের পরাম‌র্শে আই‌শো‌লেস‌নে ছিলেন।

মন্তব্য