সাজেদা চৌধুরী ও লাবু চৌধুরীর পক্ষে উপজেলা চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

  • আবু নাসের হুসাইন, সালথা :
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২০ ০৪:১২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথা উপজেলায় জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর অতি দরিদ্র কর্মহীন চা-দোকানীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। শনিবার সকালে উপজেলার সোনাপুর ও বল্লভদী ইউনিয়নের চা-দোকানীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। 

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর বলেন, উপজেলার আটটি ইউনিয়নের ১২শ চায়ের দোকানদারদের মধ্যে সাজেদা চৌধুরী ও লাবু চৌধুরীর পক্ষ থেকে পাওয়া ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল, লবন, সাবানসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী পর্যায়ক্রমে তুলে দেয়া হবে। আমরা আজকে পর্যন্ত উপজেলার তিনটি ইউনিয়নের চা-দোকানীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। দ্রুতই অন্যান্য ইউনিয়নে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এছাড়া এরই মধ্যে উপজেলার ছয় হাজার মানুষের মধ্যে সরকারি ও ব্যক্তিগতভাবে খাদ্য বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। 

সংসদ উপনেতা ও তার রাজনৈতিক প্রতিনিধি কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরীর উধৃতি দিয়ে ওয়াদুদ মাতুব্বর আরও বলেন, সালথা উপজেলায় একটি মানুষও না খেয়ে থাকবে না। আপনারা ঘরে থাকুন, কারো খাদ্য শেষ হয়ে গেলে হট লাইনে ফোন করুন, খাদ্য পৌছে যাবে আপনার বাড়িতে। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বল্লভদী ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি খন্দকার শাহিন, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ নেতা মামুন মিয়া, আওয়ামী লীগ নেতা আমিন খন্দকার, ছাত্র লীগ নেতা বাকি বিল্লাহ প্রমুখ।

মন্তব্য