ঠাকুরগাঁওয়ের করোনায় আক্রান্ত নি‌খোঁজ শিশুটি‌কে পাওয়া গি‌য়ে‌ছে! 

  • সাদ্দাম হো‌সেন, ঠাকুরগাঁও : 
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২০ ০৪:০৩:০০
  • কপি লিঙ্ক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৭ বছ‌রের ক‌রোনা আক্রান্ত ‌মে‌য়ে শিশুটি‌কে পাওয়া গি‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন রাণীশং‌কৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফি‌রোজ আলম।

শ‌নিবার দুপু‌রে তি‌নি এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ওই শিশু‌টি হাসপাতা‌লে অন‌্যত্র জায়গা‌তে ছি‌ল, তাই তা‌কে প্রাথ‌মিক ভা‌বে খুঁ‌জে পাওয়া যা‌চ্ছিল না। ত‌বে শিশু‌টি‌কে দেখার স‌ঙ্গে স‌ঙ্গে ক‌রোনা আই‌শো‌লেশন ইউ‌নি‌টে রাখা হ‌য়ে‌ছে। তার খাবার ও আনুষাঙ্গিক বিষয় গু‌লো উপ‌জেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থে‌কে দেয়া হ‌বে।

এর আ‌গে আক্রান্ত শিশুটি’র খোঁজ মিলছি‌ল না গত ১২ ঘন্টায়। তার খোঁজে মরিয়া হয়ে উঠেছি‌লো প্রশাসন । 

মন্তব্য