ফরিদপুরের সদরপুর উপজেলায় নোভেল করোনা ভাইরাস সংক্রমন রোধে জনসচেতন এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে গতকাল শুক্রবার বিকালে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা উপজেলা হাঁট-বাজার গুলোতে টহল জোরদার করেছে।
এ সময় সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে উপজেলার বিভিন্ন হাট-বাজারে ১২ ব্যবসায়ীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করে ভ্র্যামমান আদালত। উক্ত ভ্র্যামমান আদালত পরিচালনা করে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল।
এ সময় সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রিট সজল চন্দ্র শীল বলেন, সাধারণ মানুষকে করোনা ভাইরাসের সংক্রমনের হাত থেকে রক্ষা করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ রকম অভিযান অব্যাহত থাকবে। সকলকে ঘরে থাকার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আহব্বান জানান।




.jpg)

মন্তব্য