ভাঙ্গায় ভ্রাম্যমান আদালতে চার ব্যবসায়ীকে জরিমানা

  • ভাঙ্গা প্রতিনিধি:
  • বুধবার, ১৫ এপ্রিল ২০২০ ০৮:৪১:০০
  • কপি লিঙ্ক

করোনা ভাইরাস সংক্রমণ রোধে দোকান বন্ধ রাখার নির্দেশ অমান্য করে দোকান খুলে ব্যবসা করার অভিযোগে ফরিদপুরের ভাঙ্গায় ভ্রাম্যমান আদালতের হাকিম চার ব্যবসায়ীকে ৬২ হাজার টাকা জরিমানা করেছে। 

আজ বুধবার সকালে ভাঙ্গা বাজার পাড়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল-আমিন মিয়া অভিযান পরিচালনা করেন।

ব্যবসায়ীরা হলেন, টিনের দোকানদার নাসির মোল্লা, তুষার ভূঁইয়া, কসমেটিক্স দোকানদার ইকবাল হোসেন বাবুল চাকলাদার ও লোকমান হাওলাদার।

১৮৬০ সালের আইনের (২৭১ ধারা) অমান্য করায় ওই চারজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে বলে জানান ভ্রাম্যমান আদালতের হাকিম ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলামিন মিয়া। 
 

মন্তব্য