সাঘাটায় দুই হাজার হোটেল কর্মচারীদের মাঝে ত্রাণ বিতরণ

  • গাইবান্ধা প্রতিনিধি:
  • বুধবার, ১৫ এপ্রিল ২০২০ ১২:৫১:০০
  • কপি লিঙ্ক

গাইবান্ধার সাঘাটা উপজেলায় করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকা হোটেল ও  ছ’মিল  দুই হাজার কর্মচারীদের মাঝে  জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপির নিজস্ব তহবিল থেকে প্রদত্ত ত্রাণ বিতরণ করেছেন সাঘাটা উপজেলা যুবলীগ।

সাঘাটা উপজেলা বিভিন্ন ইউনিয়নে এ ত্রাণ বিতরণের কার্যক্রম পরিচালনা করেন সাঘাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা যুবলীগের সভাপতি হরুনুর রশিদ হিরু প্রমুখ।

মন্তব্য