মানবসেবা প্রকৃত ধর্ম এই শ্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছে সালথা উপজেলার একদল যুবকদের প্রতিষ্ঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবক সংগঠন “নরত্ব”।
আজ মঙ্গলবার দুপুরে “নরত্ব”-সালথা’র সদস্যরা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরের সাথে আনুষ্ঠানিক ভাবে সৌজন্যে সাক্ষাৎ করেন। এ সময় “নরত্ব”-সালথা’র সকল সদস্যরা তাদের পূর্বের মূল কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সংগঠনের প্রধান উপদেষ্টা জুবায়ের চৌধুরী কাজল জানান, আমাদের চেয়ারম্যান মহোদয় বর্তমানে অনেক ব্যস্ত সময় পার করছেন। করোনা ভাইরাস নিয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ত্রাণ বিভিন্ন ইউনিয়নে উপজেলা পরিষদ ও প্রশাসনের তত্বাবধানে বিতরণ করে যাচ্ছেন। তার মূল্যবান সময় আমাদের দিয়েছেন এটাই আমাদের অনেক বড় পাওয়া।
“নরত্ব”-সালথা’র সমন্বয় সুমন, জয়, সবীজ জানান, আমাদের স্বেচ্ছাসেবক সংগঠন নরত্ব কার্যক্রমে চেয়ারম্যান মহাদয় অত্যন্ত খুশি। তিনি আমাদের সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে যেতে আমাদের উৎসাহিত করেছেন।
চেয়ারম্যান মহাদয় “নরত্ব”-সালথা পাশে থাকবেন বলে জানিয়েছেন। তিনি আমাদের সংগঠনের কাজে সন্তুষ্ট হয়ে আমাদের সংগঠনকে আরও কিছু সাবান, মাস্ক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি সালথা উপজেলার মানুষ মরণব্যাধি ভাইরাস করোনা হাত থেকে যাতে রক্ষা পায় এই ব্যাপারে আমাদের বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকারের “নরত্ব”-সালথা সংগঠন যাতে মানব কল্যাণে আরও সামনে এগিয়ে যেতে পারে এই ব্যাপারে আশ্বস্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা এসএ শামীম, মহিদ চৌধুরী, ফাহামিদ চৌধুরী ফাহিম প্রমুখ।
বাংলাদেশ জমিন২৪/ এস.কে






মন্তব্য