ফরিদপুরে এই প্রথম ২জন করোনা রোগী শনাক্ত

  • ফরিদপুর প্রতিনিধি
  • সোমবার, ১৩ এপ্রিল ২০২০ ০৬:৪৪:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরে করোনা ভাইরাস আক্রান্ত দুইজনের সন্ধান পাওয়া গেছে। এদের দুজনই জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনার পর নগরকান্দা উপজেলা লক ডাউন করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। দুইজনের শরীরে করোনা পজেটিভ হওয়ায় ফরিদপুরে এই প্রথম করোনায় আক্রান্ত হওয়া রোগীর সন্ধান পাওয়া গেল।

করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী গ্রামের ৬২ বছর বয়সী এক ব্যাক্তির। এছাড়া ওই একই ইউনিয়নের আটাইল গ্রামের ৪৮ বছর বয়স্ক আরেক ব্যাক্তিরও রিপোর্ট পজিটিভ এসেছে।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ওই দুই ব্যাক্তির উপাত্ত সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। সোমবার বিকেলে ওই দুই ব্যাক্তির প্রতিবেদন পাওয়া গেছে। দুইজনের ফল পজেটিভ এসেছে।

ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, ওই দুই ব্যাক্তির মধ্যে একজন ঢাকা থেকে এবং অপরজন নারায়নগঞ্জ থেকে এসেছেন। পাঁচ থেকে ছয় দিন আগে ওই দুই ব্যাক্তি বাড়িতে আসেন। তিনি বলেন, ওই দুই ব্যাক্তি বাড়িতে থাকতেন না।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, আমরা ওই দুই ব্যাক্তির যাতায়ত সম্পর্কে তথ্য তালাশ করছি। প্রয়োজন হলে নগরকান্দা উপজেলা লক ডাউন করে দেওয়া হবে।

 

বাংলাদেশ জমিন২৪/ এস.কে

মন্তব্য