গাইবান্ধার সাঘাটা উপজেলায় গ্রাম্য সালিশে মধ্যস্থকারী সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ মোল্লাকে ( ৬০) পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় জড়িত শ্যামল ও নিলমণি সাহাকে আটক করেছে পুলিশ। রোববার ( ১২ এপ্রিল ) বেলা ১১টার দিকে সাঘাটা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ মোল্লা সাঘাটা উপজেলার হাসিলকান্দি গ্রামের মৃত কছোর উদ্দিন মোল্লার ছেলে। তিনি সাঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। একই সঙ্গে ওই ইউনিয়নের স্থানীয় সালিশে ন্যায় বিচার দেয়ার ক্ষেত্রে হামিদ মোল্লার ব্যাপক সুনাম ছিল।






মন্তব্য