তালা থানা পুলিশ উপজেলার দোহার গ্রাম থেকে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি ইলিয়াস শেখ (২৭)কে গ্রেপ্তার করেছে। শনিবার সকালে থানার এস. আই মো. আনোয়ার হোসেন এবং এএসআই মো. নাসির উদ্দীন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
তালা থানার ওসি মো. মেহেদী রাসেল জানান, সাতক্ষীরার বিজ্ঞ আদালতে পারিবারিক মামলায় তালার দোহার গ্রামের আকবর শেখ'র ছেলে মো. ইলিয়াস শেখ'র ৩ মাস সাজা হয়। এরপর থেকে ইলিয়াস পালিয়ে বেড়াচ্ছিল। শুক্রবার গভীর রাতে সে বাড়ি আসার গোপন সংবাদ পেয়ে শনিবার সকালে পুলিশী অভিযান চালানো হয় তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।






মন্তব্য