শহরের সাহায্য হাত বাড়ালেও গ্রামের মানুষ চেয়ে দেখে চেয়ারম্যান মেম্বার দিকে

  • গাইবান্ধা প্রতিনিধি:
  • শনিবার, ১১ এপ্রিল ২০২০ ০৫:২৪:০০
  • কপি লিঙ্ক

করোনা ভাইরাসে দিন আনা দিন খাওয়া গ্রামের সাধারণ মানুষের ভাগ্যই জোটে নাই কোনো সাহায্য সহযোগিতা হাত। তাদের দেখার জন্য এক মাত্র চেয়ারম্যান, মেম্বার। তারা একটি কাড দিলে পাবে সরকারি পাবেনা দুই বেলা খাবার  চাল ডাল তেল সহ প্রয়োজনীয় খাবার। এই ভাইরাসে যে ত্রান এসেছে তাও খুব কম জানিয়েছেন গাইবান্ধার সদর উপজেলা ১১ নং গিদারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ ইদু।
 
শহরে অনেকে সাহায্য সহযোগীতার হাত বাড়ালেও গ্রামে নেয়না কেউ খোজ খবর কিংবা সাহায্য সহযোগীতা করার মত কেউ নেই। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় গাইবান্ধায় লকডাউন ঘোষনা করায় মানুষ কাজ কর্ম বাদ দিয়ে ঘরের মধ্য থাকায় গ্রামের দিনমজুর অসহায় হতদরিদ্র পরিবারের লোকজন এখন নাখেয়ে দিন পার করছেন।

গিদারী ইউনিয়নের  গ্রামের হায়দার আলীর স্ত্রী  বয়োবৃদ্ধ অন্ধ রাবেয়া  বলেন-- শোনা যায় সরকার এতকিছু দিচ্ছে মুই তো কিছুই পানুনা কতই নাখেয়ে থাকোম বাবা। চেয়ারম্যান মেম্বর তারাও কি নাই,ধনীরাও কি দেখে না? বড় জামালপুরের ষাটোর্ধ মৃত জয়নাল আবেদীনের স্ত্রী  জোহরা বলেন- আগে এরওর কাছে চেয়ে খাইতাম এখন যে অবস্থা, বাহিরে যেতে পাইনা,কত নাখেয়ে থাকা যায় মরনও হয়না

 সকলের অভিযোগ চেয়ারম্যান, মেম্বর, উপজেলা চেয়ারম্যান, উপজেলার নির্বাহী অফিসার কেউ তাদের খোজ খবর নেয়নি, কোন অনুদান দেয়নি, এমনকি করোনা ভাইরাস সম্পর্কে কোন সচেতনতার বাণী তাদের পৌছানো হয়নি, তারা এখনো জানেনা করোনা কি?  এটাও বলতে পারেনা। তাই তাদেরকে অনুদানসহ সার্বিক সহযোগীতা করার জন্য সরকারী, বেসরকারী, চেয়ারম্যান, মেম্বর ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান এলাকাবাসীর।

বাংলাদেশ জমিন ২৪/এস.কে

মন্তব্য