গোবিন্দগঞ্জে বেদে ও সাঁওতাল সম্প্রদায়ের হাতে ত্রাণ পৌঁছে দিলেন ইউএনও

  • গাইবান্ধা প্রতিনিধি:
  • শুক্রবার, ১০ এপ্রিল ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

করোনা ভাইরাসে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কর্মহীন হয়ে পড়া বেদে ও আদিবাসি সাঁওতাল সম্প্রদায়ের মাঝে সরকারী সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণ।

৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে উপজেলার কামারদহ ইউনিয়নের একরামুল হক কম্পিউটার বিজ্ঞান কলেজ মাঠে বেদে সম্প্রদায়ের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রতন।

অপর দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের মুহুলীপাড়া আদিবাসি সাঁওতাল সম্প্রদায়ের মাঝেও সরকারী সহায়তা হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম।

মন্তব্য