করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশে কঠোর অবস্থানে গাইবান্ধার প্রশাসনগণ। সংক্রমণ থেকে মানুষদের নিরাপদে রাখতে সার্বক্ষনিক মাঠে রয়েছে সেনা-র্যাব-পুলিশ সদস্যরা। আর কিছু কিছু জনগণ নিজের নিরাপদ না ভেবে প্রশাসনের সঙ্গে খেলছে লুকোচুরি খেলা।
জানা গেছে, দেশে ধীরে ধীরে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। এর থাবায় কাঁপছে বাংলাদেশ। নিস্তব্ধ হয়ে পড়েছে পুরো দেশ। স্থবির হয়ে পড়েছ মানুষ। থমকে গেছে জীবনযাত্রা। ভয়ংকর করোনা থেকে রক্ষা পেতে সচেতনতার বিকল্প নেই। সেটিও করে যাচ্ছে সরকার। এর পাশাপাশি গাইবান্ধার এনজিও সংস্থা, ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও কাজ করে যাচ্ছে। মানুষের সাবান দিয়ে হাতধোয়া, মুখে মাস্ক ব্যবহার, গণসমাগম এড়িয়ে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শে মাঠে কাজ করছেন প্রশাসনসহ ওইসব সংস্থাগুলো। মানুষদের ঘরের বাহিরে বেরুতে নিরুৎসাহিত করছে প্রশাসন। হাট-বাজারগুলো বিকেল ৫ টার পর বন্ধ রাখতেও বলা হয়েছে। তবে ওষুধ-সার-কীটনাশক দোকানগুলো এর আওতামুক্ত। কিন্ত কে শোনে কার কথা। উল্টো প্রশাসনের সঙ্গে জনগণরা যেন লুকোচুরি খেলায় মেতে উঠেছে। জীবনের ঝুঁকি ভুলে প্রশাসনকে ফাঁকি দিচ্ছেন প্রায় ৪০ ভাগ মানুষ।
গত কয়েকদিনে দেখা গেছে, প্রশাসনের নির্দেশ অমান্য করে গাইবান্ধা জেলার হাট-বাজার ও গ্রামাঞ্চলের প্রায় ৪০ ভাগ মানুষ অবাধে ঘোরাফেরাসহ নানা ধরণের আড্ডা দিতে মেতে উঠেছে। আর আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহীনি গাড়ীর সাইরেন কিংবা শব্দ শোনে সাময়িক আড্ডা স্থল ত্যাগ করছেন তারা। আবার সেনা-র্যাব-পুলিশের গাড়ীটি চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ফের জমায়েত হতে থাকে ওইসব মানুষগুলো।
প্রশাসনের নির্দেশমতে গাইবান্ধার হাট-বাজারগুলোতে সকাল ১০ টা থেকে বিকেলে ৫ টা পর্যন্ত সকল দোকানপাট খোলা রাখতে বলা হয়েছে। এসময় পণ্যসামগ্রী ক্রয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বিকেলে ৫টার পর থেকে ওষুধ-সার-কীটনাশকের দোকান ব্যতিত অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে পারবে না।
এদিকে, প্রশাসনের এমন নির্দেশনাকে ফাঁকি দিচ্ছে কিছু সংখ্যক দোকান্দার। বেঁধে দেওয়া সময়ের পর ব্যবসায়ীরা তালাবিহীন দোকানের সাঁটার বা দরজা বন্ধ করে রাখলেও, ভিতরে বসে আছেন বিক্রির আশায়। তাদের এ সুযোগ বুঝে প্রয়োজনীয় পণ্য কিনতে গ্রাহকরা আসছেন দোকানে দোকানে। এসেই আঙ্গুল দিয়ে দিচ্ছেন টোকা। এতে ভিতর থেকে আওয়াজ আসছে ‘কী লাগবে ভাই’। এরপর খুলে দেওয়া হচ্ছে আংশিক দরজা। এতে ক্রয়-বিক্রয় হয় উভয়ের। যেন বন্ধ দোকানে গায়েবি আওয়াজ চলছে । উভয়ের সুবিধার্থে এখন অভিনব কৌশল অবলম্বন করা হচ্ছে দোকানগুলোতে। এভাবে গাইবান্ধার হাট-বাজারের কিছু কিছু দোকানে ঘটছে ভুতুরে ঘটনা।
এছাড়া ছোট ছোট বাজারের কিছু সংখ্যক চায়ের দোকানে এখন করা হয়েছে দুটি দরজা। রাস্তার সামনের দরজাটি তালাবদ্ধ থাকলেও, পিছনের দরজা রয়েছে খোলা। আর ভিতরে জমছে মানুষের চায়ের আড্ডা। এভাবে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মানুষরা যেন খাল কেটে কুমির আনছেন ঘরে।
শুধু তায় নয়, গাইবান্ধার হাট-বাজার বা রাস্তাঘাটে চলতে গিয়ে প্রশাসনকে কৈফত দিতে হয়। এটি থেকে রেহাই পেতে অনেকে চিকিৎসকের নিকট নিয়েছেন ব্যবস্থাপত্র। যদিও তিনি রোগাক্রান্ত নয়। চিকিৎসককে ভুয়া বর্ননা দিয়ে নামেমাত্র ব্যবস্থাপত্রটি পকেটে নিয়ে ঘুরছেন হাটে-বাজারে। কেউবা ওষুধ ফার্মাসি থেকে বোতলজাত সিরাপ কিনে হর্দমে ব্যাগে রাখছেন। প্রশাসনের নজরে পড়লে পকেট থেকে বের করে দেখা হয়, সেই ব্যবস্থাপত্র ও সিরাপের বোতলটি। এতে করে প্রশাসনের কাছে রক্ষা পেয়ে যান তারা। তাই চলাচল করছেন নির্বিকারে।
বিদ্যমান পরিস্থিতিতে প্রশাসন কর্তৃক জনগণকে নিরাপদে রাখার আপ্রাণ চেষ্টা করে আসলেও, ওইসব বোকা টাইপের মানুষগুলো নানা ধরণের অভিনব কৌশল অবলম্বন করে অবাধে চলাফেরা করে আসছে। এত করে সংক্রমণের ঝুঁকিতে রয়েছে গাইবান্ধাবাসী।
গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, করোনা সংক্রমণ বিস্তারে দেশের পাঁচটি ক্লাস্টারের মধ্যে গাইবান্ধা জেলা ঝুঁকিপূর্ণ রয়েছে। এরইমধ্যে জেলার সাদুল্লাপুর উপজেলার হবিবুল্লাপুর গ্রামের বেশ কিছু বাড়ি লকডাউনে রাখা হয়েছে। জেলার মানুষগুলোকে নিরাপদে রাখতে সর্বত্র কঠোর নজদারি রাখা হয়েছে।




.jpg)

মন্তব্য