সালথার ইউসুফ দিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের খাদ্যসামগ্রী বিতরণ

  • আবু নাসের হুসাইন, সালথা:
  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া এলাকায় করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া ২০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকালে অসহায় পরিবারের বাড়িতে বাড়িতে এখাদ্যসামগ্রী পৌঁছে দেন।

ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. তাইজুল ইসলাম বলেন, করোনায় কর্মহীন অসহায় দুই শত পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে চাউল ১০ কেজি, ডাল ১ কেজি, আলু ২ কেজি, তৈল ১ কেজি, লবন ১ কেজি ও ২টি করে সাবান দেওয়া হচ্ছে। আমরা অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এই দুঃহসময়ে অসহায়দের পাশে বিত্তবানদের দাঁড়ানো উচিত।

মন্তব্য