ভাঙ্গায় কথিত স্বামী স্ত্রীর পেট থেকে এক হাজার পঞ্চাশ পিস ইয়াবা উদ্ধার

  • ভাঙ্গা প্রতিনিধি
  • রবিবার, ২৯ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ইয়াবা পাচারের ব্যবসার সূত্রতায় কথিত স্বামী-স্ত্রী আটক করার পর তাদের পেট থেকে এক হাজার পঞ্চাশ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রোববার ভোর রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্রাক্ষ্মণপাড়ায়। এ সময় তাদের একসহযোগীকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

কথিত স্বামী-স্ত্রী হলেন পিরোজপুরের আবু আল শেখের ছেলে মিরাজ, ঢাকা জেলার ধামরাইয়ের গোয়ারীপাড়ার দেলোয়ারের মেয়ে জাকিয়া সুলতানা ও তাদের সহযোগী মিঠুন মুন্সী।

পুলিশ জানায়, মাদকের বড় একটি চালান পাচার করা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাক্ষ্মণপাড়ার জনৈক নুরুল হক মুন্সীর বাড়ীতে বিশেষ অভিযান চালায় পুলিশ। পুলিশকে দেখে নিজেদের স্বামী স্ত্রীর বলে দাবি করেন।

অবশেষে পুলিশ তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে কথিত স্বামী স্ত্রীর কথা স্বীকার করে এবং নিজেদের পেটে বিপুল পরিমাণ ইয়াবা রয়েছে বলে জাকিয়া ও মিরাজ পুলিশকে জানায়। পরে ডাক্তারী পরীক্ষায় বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে মিরাজের পেট থেকে ১৭টি ও জাকিয়ার পেট থেকে ৪টি পটের থেকে এক হাজার পঞ্চাশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান বলেন, সারাদেশে করোনার ভাইরাসের কারনে চলছে লক ডাউন। কিন্তু সেখানে কথিত স্বামী-স্ত্রী সেজে আন্তঃজেলা মাদক পাচার চক্রের সদস্যরা রয়েছে সক্রিয় এটা একটি বিস্ময়কর ব্যাপার!

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। ভাঙ্গা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

মন্তব্য