লাবু চৌধুরীর পক্ষে উপজেলা চেয়ারম্যানের ৫ হাজার মাক্স বিতরণ

  • আবু নাসের হুসাইন, সালথা :
  • রবিবার, ২৯ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে ফরিদপুরের সালথায় মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্ঠ পুত্র রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর লাবু চৌধুরীর পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওয়াদুদ মতুব্বার মাক্স বিতরণ করেন।

গত সপ্তাহ থেকে উপজেলার ৮ টি ইউনিয়নে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাধ্যমে ৫হাজার মাক্স বিতরণ করেন।

মাক্স বিতরণকালে উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর সাংবাদিকদের বলেন, আমার রাজনৈতিক অভিভাবক মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্ঠ পুত্র শাহাদাব আকবর লাবু চৌধুরীর পক্ষ থেকে করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে উপজেলার সবকটি ইউনিয়নে মাক্স বিতরন করছি। এ সময় তিনি উপজেলাবাসিকে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান করেন।

মন্তব্য