সালথায় ৫ জনকে ভ্রাম্যামান আদালতের জরিমানা!

  • সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
  • রবিবার, ২৯ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সরকারি আদেশ অমান্য করায় সালথা’য় ৫ জনকে ভ্রাম্যামান আদালতের জরিমানা। জনসমাগম করে সরকারি আদেশ অমান্য করায় এ জরিমানা করা হয়েছ।

শনিবার সকাল সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান টুটুল। সাথে ছিলেন ভ্রাম্যামান আদালতের পেশকার রফিকুল ইসলাম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করে নির্ধারিত সময়ে দোকান বন্ধ না করে জনসমাগম করায় উপজেলার সালথা বাজারের মুদি দোকানদার টুটুল সাহাকে ১০০০ টাকা, সুজন মাতুব্বরকে ৫০০টাকা, উপজেলার সোনাপুর বাজারের দোকানদার খলিল খাঁ কে ১০০০ টাকা জরিমানার করা হয়েছে।

এছাড়া ও সরকারি আদেশ অমান্য করে জনসমাগম করায় উপজেলার সালথা গ্রামের শাহাদত মোল্যার ছেলে খলিল মোল্যাকে ৫০০টাকা, ভাওয়াল গ্রামের সিরাজ মিয়ার ছেলে মামুন মিয়াকে ২০০টাকা জরিমানা করা হয়েছে। এর আগে উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন ভ্রাম্যমান আদালত।

মন্তব্য