ফরিদপুরের সদরপুর উপজেলার কর্মহীন দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসাবে ত্রান বিরতণ করেছে ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় সদরপুর উপজেলা প্রশাসন।
আজ শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কার্যালয় চত্ত্বরে উপজেলার সদরপুর ও ভাষানচর ইউনিয়নের মোট ২০টি পরিবার কে ত্রান দেওয়া হয়েছে। ত্রান বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
এছাড়াও ত্রান বিতরণ কালে হত-দরিদ্রদের মাঝে করোনা ভাইরাস বিষয়ে গণসচেতনা সৃষ্টি বিষয়ে অবহিত করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার।
করোনা ভাইরাসের দুর্যোগকালে দিনমজুররা কর্মহীন থাকায় ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ১০ কেজি চাউল, ৫ কেজি আলু ও ২কেজি ডাল দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার জানান, করোনা ভাইরাসের জন্য সদরপুর উপজেলার বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। দিনমজুরীদের খাদ্য সংকট থাকায় প্রশাসনের পক্ষ থেকে তাদের মাঝে ত্রান বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নের মাঝে ত্রান কার্যক্রম চলমান থাকবে।




.jpg)

মন্তব্য