নয় দিন যাবত লকডাউন হওয়া শিবচর উপজেলায় নিত্য প্রয়োজনী ও জীবন রক্ষাকারী ওষুধের দোকান বাদে অন্য সকল দোকান পাট বন্ধ রয়েছে। কিন্তু এসব দোকানেও অনেক সময় দেখা যায় অনাকাঙ্খিত ভিড় লেগে থাকে। আসলে সাধারণ মানুষের দীর্ঘ দিনের যে অভ্যাস তা থেকে বেরিয়ে আসতে পারছেন না তারা। অথচ প্রবাসী অধ্যুষিত এই উপজেলাতেই বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগী পাওয়া গেছে। একারণে এই এলাকায় করোনা ভাইরাস সংক্রমণের ঝুকি বেশি। তাই এই এলাকায় করোনার বিস্তার রোধের প্রধান উপায় হলো শারীরিক দূরত্ব বজায় রাখা। বিষয়টি অনুধাবন করে অভিনব উদ্যোগ নিয়েছে মাদারীপুর জেলা ছাত্র লীগের সাহিত্য বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন। শারীরিক দূরত্ব রক্ষার জন্য ব্যক্তি উদ্যোগে শিবচর বাজারের নিত্যপত্য ও ঔষুদের দোকানের সামনে গোল বৃত্ত দিয়ে দিচ্ছেন। এতে যারা জরুরি প্রয়োজনে ওষুধ কিংবা নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে দোকানে যাচ্ছেন তাদের শারীরিক দূরত্ব বজায় থাকছে।
জানা যায়, ‘শারীরিক দূরুত্ব বজায় রাখতে ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানের সামনে এক মিটার দূরত্ব বজায় রেখে গোল বৃত্ত দিয়ে চিহ্ন এঁকে দিচ্ছেন মাদারীপুর জেলা ছাত্র লীগের সাহিত্য বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন। যারা এসব দোকানে আসছেন নির্দিষ্ট দূরত্বে (১ মিটার এর অধিক দূরত্বে) তারা বৃত্তাকার স্থানে লাইনে দাঁড়িয়ে ওষুধসহ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনছেন। দোকানের সামনে ভিড় পরিহার করে শারীরিক দূরত্ব রক্ষা করে ক্রেতারা কেনাকাটা করছেন। শুক্রবার সকাল থেকেই কয়েকজন স্বেচ্ছাসেবক নিয়ে বাজারের ঔষুধ ও নিত্যপন্যের দোকানগুলোতে ঘুরে ঘুরে তিনি এই কার্যক্রম চালান।




.jpg)

মন্তব্য