করোনা প্রতিরোধে বাবুরচর মোল্লা গ্রামের যুব সংগঠন'

  • এস এম মিজানুর রহমান, নিজস্ব প্রতিবেদক
  • শুক্রবার, ২৭ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলাধীন ' হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠনের পক্ষ থেকে কাজ করে ছাত্র ও যুব সমাজ। ইসলামী ভাবধারায় প্রতিষ্ঠিত এই স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এর উদ্যোগে চলে কার্যক্রম। বাবুর চর মোল্লাবাড়ি গ্রামের ৩০০ পরিবার কে ৩০০ টি মাস্ক ও ৩০০ টি সাবান বিতরণ করে তারা।

গ্রামের ধর্মপরায়ণ জনগনকে আল্লাহর উপর তাওয়াক্কুল করা ও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া। সেই সাথে করোনার ভয়াবহতা সম্পর্কে এবং করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে অবগত করেন তারা ।

হোম কোয়ারান্টাইন, আইসোলেশনের ব্যাপারে গুজব ও ভীতি দূর করে এগুলোর ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। গ্রামের মানুষ কে হাত ধোয়া শেখানো সহ বাড়ির কর্তাদের পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে বাড়িতে অবস্থান করতে বলা হয় তাদের পক্ষ থেকে।গ্রামের যেসব দোকানে জনসমাগম হয় সেখানে সচেতনতা সৃষ্টি করা ও জনসমাগমের ভয়াবহতা তুলে ধরা হয়।

গ্রামের ছয়টা মসজিদে পর্যাপ্ত সাবানের ব্যবস্থা করে মুসল্লীদের হাত ধোয়ায় অনুপ্রাণিত করে তুলে। যেহেতু গ্রামের মানুষ মসজিদের ইমাম দের কথা মেনে চলে তাই ইমামদের সাথে করোনা নিয়ে অালোচনা করা হয়। তাদের বয়ানে করোনার ভয়াবহতা ও সতর্কতা সম্পর্কে আলোচনার আহ্বান করা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আলোকবর্তিকার সক্রিয় সদস্য ইমরান মিয়া জানান, নিজেদের সক্রিয় উদ্যোগ থেকে আমরা এই কাজ করি। ইসলামের বিধানমত নিজে সচেতন হয়ে অন্যকে বাঁচতে সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা মানুষের পাশে আছি। আমরা আমাদের এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই।

সংগঠনের আরেক সদস্য বলেন, মানুষ মানুষের জন্য। এই মহামারিতে করোনা নিয়ে মানুষকে সচেতন করা জরুরী। মানুষের সহযোগিতা করে আমরা তাদের সচেতন করে তুলতে চাই।

একজন গ্রামবাসীর প্রতিক্রিয়ায় বোঝা যায় এতদিন তারা একটা আতঙ্কের মধ্যে ছিল আর হোম কোয়ারান্টাইন, আইসোলেশন ইত্যাদি নিয়ে একটা গুজবের মধ্যে দিন অতিবাহিত করছিল,, এদের মাধ্যমে আমাদের ভুল ধারনা টা ভাঙ্গে। উল্লেখ যে বাবুর চরের মোল্লা গ্রামের যুবসমাজ এই সংগঠনটি চালায়।

মন্তব্য