শিবচরে ইটালী প্রবাসীর পরিবারের ৫ সদস্যের রিলিজ

  • ওয়াহিদ মুরাদ, শিবচর প্রতিনিধি:
  • শুক্রবার, ২৭ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

 

করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে দেশের প্রথম কনটেইনমেন্ট ঘোষিত মাদারীপুরের শিবচরের জনজীবন সীমিতকরনের এক সপ্তাহ পর ৮ম দিনেও দোকানপাট বন্ধসহ জেলাজুড়ে অচলাবস্থা বিরাজ করছে।

এদিকে শিবচরের এক ইটালী প্রবাসীর ৫ সদস্য আইসোলেশন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন অবস্থায় জেলা সদর হাসপাতাল থেকে রিলিজ হয়েছে বলে সিভিল সার্জন ও পৌর মেয়র নিশ্চিত করেছেন। জেলা সদর হাসপাতালে ২ জন আইসোলেশনে ও ৩ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন।

সাধারণ মানুষকে স্বতস্ফুর্তভাবে ঘরবদ্ধ থাকতে দেখা যাচ্ছে। শুনশান নিরবতা সর্বত্র। আট দিনের অঘোষিত লগডাউনে সংক্রমনের গতি স্থিতিশীল থেকে উন্নতির পথে বলে দাবি উপজেলা স্বাস্থ্য বিভাগের। সংক্রমিতর সংখ্যা একই রয়েছে ।

শিবচর পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান বলেন, ইটালী প্রবাসীর অসচেতনতায় ওই পরিবারের ৮ জন আইসোশেন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিল। ৫জনকে সদর হাসপাতাল থেকে রিলিজ দিয়েছে। আমরা তাদের খাবারসহ সার্বিক বিষয়টি দেখাশুনা করব।

মাদারীপুর সিভিল সার্জন ডাঃ মো. শফিকুল ইসলাম বলেন, শিবচরের ইটালী প্রবাসীর পরিবারের ৫ সদস কে আইসোশেন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে রিলিজ দিয়েছি। নতুনভাবে কোন আক্রান্ত নেই।

মন্তব্য