ফরিদপুরের চরভদ্রাসনে প্রবাসীরা হোম কোয়রেন্টাইন করছেন কিনা সে বিষয়ে নিয়মত তদারকী করে যাচ্ছেন উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ।
আজ রোববার সন্ধা ৬ টা পর্যন্ত সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী, আ: গফুর মৃধার ডাঙ্গী, ফাজেল খার ডাঙ্গী এলাকার প্রবাসীরা কোয়ারান্টাইনে থাকছেন কিনা খোজ নিয়ে তাদের বাড়ীর সামনে বোর্ড লাগিয়ে দেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা।
ইউএনও জানান প্রবাসীরা বাড়ীতে এসে কোয়ারান্টাইনে থাকবেন এমন প্রতিশ্রুতি দিলেও অনেকেই তা মানছেন না। যে কারনে তাদের বাড়ীর সামনে কবে তিনি বিদেশ থেকে এসেছেন, তাকে কতদিন হোম কোয়ারেনন্টাইনে থাকতে হবে এরুপ নির্দেশনা সম্বলিত বোর্ড লাগিয়ে দেওয়া হচ্ছে। এতে এলাবাসীর সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তারা তদারকিও করতে পারবেন।
এ সময় হোম কোয়ারেন্টাইন না মানার অভিযোগে ফাজেল খার ডাঙ্গী গ্রামের জহুরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমান করা হয়।
এদিকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান তাদের কাছে প্রাপ্ত তালিকার ১৮০ জন বিদেশ ফেরত ব্যাক্তির মধ্যে বর্তমানে ৭৭জন হোম কোয়ারেনন্টাইনে আছেন।
তাছাড়া ১৯জনের ১৪দিন মেয়াদ শেষ হওয়ায় তাদের হোম কোয়ারেনন্টাইন হতে অব্যহতি দেওয়া হয়েছে। বাকি ৮৪ জনকে সনাক্ত করার জন্য তারা কাজ করে যাচ্ছেন।




.jpg)

মন্তব্য