ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আমি ৬ বছরে যত উন্নয়ন করেছি সকল উন্নয়ন বিলিন হয়ে যাবে, যদি আপনার আমার ছেলে-মেয়েরা মাদক আসক্ত হয়ে যায়। কোন উন্নয়নি সেদিন আর কাজে আসবে না যদি নিজের সন্তান মাদক আসক্ত হয়ে যায়। এখনও অনেক বড়বড় নেতারা আছেন যারা মাদক ব্যবসায়ী ও ডাকাতদের জন্য তদবির করেন।
তিনি বলেন, আমরা জনপ্রতিনিধিরা মাদকসেবীদের জন্য কোনো তদবির করবে না। আপনার (পুলিশ) আমার এলাকা মাদক মুক্ত করতে সাড়াশি অভিযান পরিচালনা করবেন। কোনো মাদকসেবী বা ব্যবসায়ীরা যেনো রেহাই না পায়।
তিনি আরও বলেন, আমি শপথ করে বলছি, কোনো মাদক কারবারির বাড়িতে আমাকে দাওয়াত করে নিয়ে যাবেন না। কারণ তারা আমাদের ব্যবহার করে তাদের ব্যবসা পরিচালনা করতে চায়। মানুষের ভালোবাসার চেয়ে আর কিছু নেই। তাই আমার এলাকাকে যে কোন মূল্যেই হোক মাদক মুক্ত করবেন।
‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার বিকেলে সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী বাইশরশি শিব সুন্দরী একাডেমী মাঠে মাদক বিরোধী জনসমাবেশে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব কথা বলেন। ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের আয়োজনে এ সভার আয়োজিত হয়।
সমাবেশে উপস্থিত থাকা হাজার হাজার জনগনকে মাদক বিরোধী শপথপাঠ করানো হয়। শপঠপাঠ করাণ ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ও ফরিদপুর পুলিশ সুপার আলিমুজ্জামান।
ফরিদপুর পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, মাদকের বিষয়ে পুলিশ কে তথ্য দিন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে এবং চলবে। তিনি মাদক ব্যবসায়ীদের হুশিয়ারী দিয়ে বলেন আমাদের হাত থেকে কোনো ভাবেই রেহাই পাবেন না। তিনি আরও বলেন, আমার কোনো পুলিশ সদস্য মাদকের সাথে জড়িত থাকলেও আমাকে তথ্য দিন। আমি তাৎক্ষনিক ব্যবস্থা নিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন, সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার, সদরপুর থানার ওসি সৈয়দ লুৎফর রহমান, ভাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান।
অপরদিকে সদরপুর থানার আকোটের ও চন্দ্রপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রর জন্য দুটি প্রিকাপভ্যান দেন এমপি নিক্সন চৌধুরী।




.jpg)

মন্তব্য